Saturday, November 7

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ফোরাম ( পিসিডিএফ) আয়োজনে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা

0

মোঃ গোলাম মোস্তফা : বিজয় দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ফোরাম ( পিসিডিএফ) আয়োজনে অনুষ্ঠিত হল কুইজ ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা,

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিডিএফ এর কো- অর্ডিনেটর মেহেদী হাসান রকি।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লেকচারার জাহানারা আক্তার কেয়া,মোঃ নাজমুল হোসাইন, তৌসিফুর রহমান খান,নাজিফ হাসান চৌধুরী, নিশাকো চাকমা, মোঃ আতাউস সামাদ রাজু, কামরুন নাহার।

কুইজ ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, বিতর্ক প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে প্রথম স্থান অর্জন করেন “ইব্রাহিম জুলহাজ নীল ” ( সাংবাদিকতা বিভাগ)। দ্বিতীয় অর্জন করেন শাখাওয়াত হোসেন সবুজ ( টেক্সটাইল বিভাগ ), তৃতীয় স্থান অর্জন করেন আশরাফুল করিম ফাহিম ( বিবিএ বিভাগ )।

বিতর্ক প্রতিযোগিতা শেষে বিসিএস এর আদলে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, বিচারকদের রায়ে প্রথম স্থান অর্জন করেন ” মনির উদ্দীন ( এলএলবি ), দ্বিতীয় স্থান অর্জন করেন মো: হারুন সাঈদ ( টেক্সটাইল বিভাগ ), তৃতীয় স্থান অর্জন করেন মো: সুরাইম উদ্দিন (টেক্সটাইল বিভাগ) ।

কুইজ ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা শেষে, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত বিচারকগণ।

সমাপনী বক্তৃায় সভাপতি মেহেদী হাসান রকি বলেন, বারোয়ারি ও কুইজ প্রতিযোগিতা প্রতি সেমিস্টারে দুইবার করে আয়োজন করা হবে। বিতর্ক মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়, চাকরী বাজারে নিজেকে তৈরি করতে হলে বিতর্ক হতে পারে প্রথম হাতিয়ার। কারণ বিতার্কিকরা নিয়মিত সকল বিষয়ে ধারণা রাখেন, তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন। তোমরা যদি বিতর্ক চর্চা করতে চাও, তাহলে পিসিডিএফের দরজা তোমাদের জন্য সবসময় খোলা থাকবে। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, পিসিডিএফের সিনিয়র বিতার্কিক ইয়াসির সিলমী ( সাংবাদিকতা বিভাগ )।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.