চট্টগ্রামে শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফ্রিডম ব্লাড ব্যাংক কর্তৃক সারাদিন ব্যাপি ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং এর আয়োজন করা হয়। এতে অত্র এলাকার সকলের সহযোগীতায় এক আনন্দ উৎসব এ ভরে উঠে পুরো এলাকাজুড়ে।
ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং এর উদ্ধোধন করেন, ফ্রিডম ব্লাড ব্যাংকের উপদেষ্ঠা আজাদ সোহেন রাসেল এবং খান মোঃ সাইফুল। ফ্রি ব্লাড নির্ণয় ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন ফ্রিডম ব্লাড ব্যাংকের সভাপতি নুর আলম সিদ্দিক,ফ্রিডম ব্লাড ব্যাংকের অন্যান্য সদস্য -ওমর শরীফ, মিরাজ, রনি,জিসান, মাইনুল, সোলায়মান, রুপি, জয়, তুষার, জিহান, ফয়সাল, রাব্বি, কামরুন্নাহার সহ আরও অনেকে।
ফ্রিডম ব্লাড ব্যাংক এর সভাপতি নুর আলম সিদ্দিক অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, মানুষের বিপদ বলে কয়ে আসেনা, তাই সব ধরনের প্রস্তুতিই নিয়ে রাখা দরকার।
রক্তের অভাবে প্রতিবছরই অসংখ্য মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। রক্ত যদিও বা পাওয়া যায় তার বিশুদ্ধতা নিয়ে একটা যৌক্তিক প্রশ্ন থেকেই যায়, কারণ আমাদের দেশের ব্লাডব্যাংক গুলোতে রক্ত সংরক্ষণ করে রাখা হয়। দীর্ঘদিন ধরে জমা থাকার ফলে সেসব রক্তের গুণাগুণ নষ্ট হয়ে যায়। এছাড়া রক্তদাতাদের একটা বড় অংশই পেশাদার রক্তদাতা, ফলে নির্ভর করাটা সত্যিই দুরূহ।
ফ্রিডম ব্লাড ব্যাংক দিতে পারে বিশুদ্ধ রক্ত সরবরাহের নিশ্চয়তা। এটি একটি অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন।
প্রয়োজনের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমাদের রক্তদাতা শিক্ষার্থীরা স্ব শরীরে উপস্থিত হয়ে রক্ত সরবরাহ করেন, ফলে রক্ত সংরক্ষণের কোন প্রয়োজন পড়েনা। এই রক্তের সূত্রে মানুষে-মানুষে আত্মিক বন্ধন গড়ে তোলাতেই ফ্রিডম ব্লাড ব্যাংকের সার্থকতা।