বরিশাল আদালতে কর্মরত পুলিশের ৬ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল শনিবার রাতে এই নির্দেশ জারি করা হয়।
প্রত্যাহারকৃতদের একজন পুলিশের সাব ইন্সপেক্টর, ২ জন সহকারী সাব-ইন্সপেক্টর এবং ৩ জন কনস্টেবল।
এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক জানান, প্রশাসনিক কারণে তাদের পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
অভিযোগ উঠেছে, গত ১৯ জুলাই ওই পুলিশ সদস্যরা বরগুনা সদরের ইউএনও তারিক সালমনকে মানহানির মামলায় জামিন না দিয়ে হাজতে পাঠানোর সময় আদালতে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা ইউএনও তারিক সালমনকে হাতকড়া পড়িয়ে টেনে হিচড়ে আদালত থেকে হাজতে নিয়ে যাওয়া হয়।
অবশ্য এ অভিযোগ স্বীকার করেননি বরিশালের পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন।