ব্রিটিশ প্রধানমন্ত্রীর অন্তঃসত্ত্বা হবু স্ত্রীরও করোনা আক্রান্ত

0

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের গর্ভবতী বাগদত্তা ক্যারি সাইমন্ডসও নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তার আগে জনসন এই রোগের কবলে পড়েন।

৩২ বছর বয়সী সাইমন্ডস টুইটারে নিজের অসুস্থতার খবর দেন। তিনি লিখেছেন, ‘করোনাভাইরাসের প্রধান উপসর্গ নিয়ে গত সপ্তাহ বিছানায় কাটিয়েছি। পরীক্ষার প্রয়োজন হয়নি। সাত দিনের বিশ্রামের পর ভালো লাগছে।’

পরীক্ষা করা ছাড়াই উপসর্গ দেখে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রী নাদিন ডরিসও সাইমন্ডসের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সব সময় প্রধানমন্ত্রীর হবু স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন।

ডেইলি মেইল জানিয়েছে, বিশ্রামের পর জনসন সুস্থ হলেও হোম কোয়ারেন্টাইনে আছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.