ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৯

0

ভারতের বীদ জেলায় লাতুরগামী একটি প্রাইভেট বাস উল্টে রোবিবার ভোরে নয় যাত্রী নিহত ও অপর ১২ জন আহত হয়েছে। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। উদ্ধার অভিযান চলছে। খবর পিটিআই’র।
বীদ জেলার আম্ভরা থানার এপিআই মহেশ টাক বলেন, ‘বাসটি মুম্বাই থেকে লাতুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসের চালক বেপরোয়াভাবে বাসটি চালাচ্ছিলেন। এ কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।’
আহতদের ঘটনাস্থল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরবর্তী আহমেদনগর জেলা সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশ আরো বলেন, ‘স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে ধানোরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।’বাসস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.