Wednesday, November 18

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাড়ল

0

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আরো দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। সময় চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজিম।

মাহবুবে আলম বলেন, আদালত দুই সপ্তাহ সময় দিয়েছেন। স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে আরো দুই সপ্তাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.