নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত গরীর অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে বেসরকারী ব্যাংক ব্র্যাক ব্যাংক। মঙ্গলবার দুপুরে উপজেলার সৃষ্টি মাল্টিমিডিয়া স্কুল মাঠে বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক বানবাসি মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।
এ সময় ব্র্যাক ব্যাংকের রাণীনগর শাখার ইউনিট ইনচার্জ মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জহুরুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের বগুড়া জেলা শাখার সিনিয়র ম্যানেজার মো: আনোয়ার হোসেন, সিনিয়র ম্যানেজার (লিগ্যাল) এনামুল কবির, নওগাঁ জেলা শাখার এরিয়া ম্যানেজার শামিউল আলীম, এরিয়া ম্যানেজার (লিগ্যাল) এসএম শামসুল আলম, রাণীনগর শাখার সহকারি হিসাবরক্ষক শ্রী অমিত কুমার, রাণীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, রাণীনগর থানার এসআই ফাইম হোসেন প্রমুখ।
এ সময় ত্রান সামগ্রীর হিসাবে তাদের হাতে তুলে দেন চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও লবণ।