Monday, November 9

রামুতে বাসের ধাক্কায় তিন কলেজছাত্রের মৃত্যু

0

কক্সবাজারের রামুতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তারা কক্সবাজার সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন কক্সবাজার সদর উপজেলার কলেজ গেইট এলাকার সাব্বির আহমদের ছেলে শফিকুল ইসলাম (২০), জালালাবাদ ইউনিয়নের তারাকাটা এলাকার আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ হাসান (২২) ও পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকার সিরাজ মিয়ার ছেলে মহিউদ্দিন (২২)।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রশিদনগর এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি এম লিয়াকত আলী।

ওসি লিয়াকত বলেন, ‘চকরিয়ামুখী একটি মিনিবাস বিপরীতমুখী কক্সবাজারগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শফিকুল ও হাসান মারা যান।’ তিনি জানান, আহতাবস্থায় মহিউদ্দিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশগুলো ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.