Wednesday, November 25

শেষবারের মতো এফডিসি থেকে বিদায় নিলেন সিরাজ হায়দার

0

বহুদিনের পুরনো কর্মস্থল এফডিসি থেকে শেষ বারের মতো বিদায় নিলেন সদ্য প্রয়াত চলচ্চিত্র অভিনেতা সিরাজ হায়দার। আজ দুপুর ১ টার দিকে এফডিসিতে তার লাশবাহী গাড়িটি আসার পর প্রায় ঘণ্টা খানেক সহকর্মী অভিনেতা অভিনেত্রীদের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপর এফডিসি প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

এফডিসিতে চলচ্চিত্রের মানুষজন তাকে অশ্রুসিক্ত ফুলেল শুভেচ্ছায় শেষ বিদায় জানান। দুপুর ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় সিরাজ হায়দারের জানাজা। জানাজায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন, শাহীন সুমন, চলচ্চিত্র অভিনেতা সৈয়দ হাসান ইমাম, আলমগীর, উজ্জ্বল, ওমর সানী, জায়েদ খান, সহ আরও অনেকেই। জানাজা শেষে সিরাজ হায়দারের পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়। এরপর মরদেহ গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এই অভিনেতার বড় পুত্র লেলিন হায়দার জানান,বাবার মরদেহ এফডিসি থেকে নিয়ে হচ্ছে হচ্ছে গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের মীরকাদিমে। সেখানেই পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন সিরাজ হায়দার।

অভিনয়ের সঙ্গে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে জড়িয়ে আছে সিরাজ হায়দারের নাম। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান জাতীয় দিবসে ‘টিপু সুলতান’ নাটকে করিম শাহ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন নবম শ্রেণির ছাত্র সিরাজ। দীর্ঘ সময়ে তিনি অভিনয় করেছেন যাত্রা, মঞ্চ, রেডিও, টেলিভিশন এবং চলচ্চিত্রে। মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন মাত্র উনিশ বছর বয়সে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.