Friday, November 6

শ্রীপুরে ড্রাম্প ট্রাকের চাপায় নারী নিহত

0

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মোহা সিএনজি পাম্পের সামনে বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় বেপরোয়া ড্রাম্প ট্রাকের চাপায় মর্জিনা আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছে। নিহত মর্জিনা নওগাঁ জেলার রাণীনগর উপজেলার সিমবা গ্রামের খবির উদ্দিন কাজীর দ্বিতীয় স্ত্রী।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গত বুধবার নওগাঁ থেকে নিহত মর্জিনা পরিবারসহ সতীনের ভাই মিলন মিয়ার ভাড়া বাড়ীতে বেড়াতে আসে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিলনের বাড়ীতে থেকে অপর এক স্বজনের বাড়ীতে বেড়াতে গিয়ে ফিরে আসার সময় মহাসড়ক পার হতে গেলে বেপরোয়া গতির ড্রাম্প ট্রাক (ঢাকামেট্টো-ট-২০-৩০৬৯) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে। ড্রাম্প ট্রাক আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.