Wednesday, November 25

সিদ্ধার্থকে ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে আলিয়া

0

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে আলিয়া ভাটের। এরই মধ্যে তার প্রভাবও পড়েছে। আলিয়ার সঙ্গে আর কাজ করতেও রাজি নন সিদ্ধার্থ মালহোত্রা।

এর আগে বিভিন্ন স্থানে সিদ্ধার্থের সঙ্গে আলিয়াকে দেখা গিয়েছিল। এবার অবশ্য সিদ্ধার্থকে ছেড়ে আলিয়া ভাট রাতের আঁধারে চুটিয়ে ঘোরাফেরা করেছেন তার সাবেক প্রেমিক আলি দাদারকারের সঙ্গে। তার ছবিও অবশ্য অনলাইন দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি মুম্বাইয়ে সড়কে আলিয়া ও আলিকে দেখেই ফটো সাংবাদিকদের ক্লিক-ক্লিক শুরু হয়ে যায়। এতে আলি দাদারকার মুখ ফিরিয়ে নিলেও সপ্রতিভ ছিলেন আলিয়া। দু’জনের এক সঙ্গে এমন আড্ডাবাজিতে সিনেমা পাড়ায় প্রশ্নও দেখা দিয়েছে- তবে কি পুরনো প্রেম নতুন করে ঝালিয়ে নিচ্ছেন আলিয়া? অবশ্য এ বিষয়ে আলি ও আলিয়া কেউই কোনো মন্তব্য করেনেনি।

বালি থেকে ছুটি কাটিয়ে ফেরার পর আলি দাদারকারের জন্মদিনে তার বাড়িতে গিয়ে ওঠেন আলিয়া। সেখান থেকে আলিকে সঙ্গে নিয়ে গার্লস গ্যাং-এর সঙ্গে ছবি তুলতে দেখা যায় মহেশ ভাট কন্যাকে। সূত্র: জি-নিউজ

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.