Friday, October 30

সুন্দগঞ্জে নিরাপদ সড়ক চাই সংগঠনের কমিটি গঠন

0

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই সংগঠনের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। সংগঠনের পরিচালনা নীতিমালা অনুযায়ী এবং কেদ্রীয় কার্যকরী পরিষদের নির্দেশনা মোতাবেক সংগঠন পরিচালনা ও কার্যক্রম বাস্তবায়নে আল শাহাদৎ জামান জিকোকে আহবায়ক,গোলাম মোস্তফা,আবু জায়েদ খানকে যুগ্ম আহবায়ক এবং আনারুল হক সরকারকে সদস্য সচিব করে এক বছর মেয়াদি সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।

১০ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যন ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব শামীম আলম দীপেন স্বাক্ষরিত এক চিঠিতে শর্ত সাপেক্ষে এই কমিটির কার্যক্রমের অনুমতি প্রদান করে।নব গঠিত কমিটির আহবায়ক আল শাহাদৎ জামান জিকো দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহয়োগিতা কামনা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.