মানবতাবিরোধ, রাকাজার, যুদ্ধাপরাধীরা আর যাতে ক্ষমতায় আসতে না পারে। আর যাতে ইতিহাস বিকৃতির সুযোগ না পায়- সে জন্য মুক্তিযুদ্ধের চেনতায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার উদযাপন উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দীর সমাবেশস্থলে এসে পৌঁছান।
এদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রা করে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন। রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরাও যোগ দেয় এ সমাবেশে।