হাদি হত্যার বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ চায় গণতান্ত্রিক অধিকার কমিটি

0

শরিফ ওসমান হাদি হত্যার অবিলম্বে বিচার এবং এ ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ‘পরিকল্পিত সন্ত্রাসের’ সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে জননিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। ১২ ডিসেম্বর তাঁকে গুলি করা হয়েছিল। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে মধ্যরাত থেকে সারা দেশে পরিকল্পিত সন্ত্রাস চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.