Wednesday, November 4

৬ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচার না হওয়া জাতির জন্য লজ্জাকর

0

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের ৬ বছর পেরিয়ে গেলেও বিচার এখনোও সম্পন্ন হয়নি। তদন্তের জালে বন্ধি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের রহস্য। এটাই জাতির জন্য লজ্জাকর। এখনও তদন্ত কাজ সম্পন্ন হয়নি বলে সারা দেশে সাংবাদিকরা হতাশ। শুধু সাগর-রুনি হত্যাকান্ড নয়, সারা দেশে সন্ত্রাসের শিকারে নিহত সাংবাদিকদের হত্যা নির্যাতনের বিচারের দাবি জানান এবং একই সাথে সংবাদ কর্মীদের কলমের হাত স্তব্ধ করার ৫৭ ধারা পরিবর্তে ৩২ ধারার মত গণমাধ্যমের ক্ষতিকর আইন বাতিলের দাবি জানান। অদ্য ১১ ফেব্র“য়ারি চট্টগ্রাম রির্পোটার্স ইউনিটি (সিআরইউ) আয়োজিত মাসিক সমন্বয় সভায় নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি কিরণ শর্মার সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির, অর্থ সম্পাদক মোঃ নুরুল কবির, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া বাবলা, দপ্তর সম্পাদক আবদুল করিম সেলিম, আপ্যায়ন সম্পাদক মোঃ আইয়ুব আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অরুণ নাথ, সদস্য মুজিবুল্লাহ তুষার, মোসলেহ উদ্দিন বাহার, চন্দন দত্ত, এস.কে. সাগর, রাজু আহমেদ, শেখ আব্দুল্লাহ, শরিয়ত উল্লাহ মানিক প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.