Sunday, November 8

৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় কুড়িগ্রামে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

0

কুড়িগ্রাম প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্যের ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় সারাদেশের ন্যায় কুড়িগ্রামে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজমোড়ে বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম সেলিম, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশত হয়।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.