অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ

0

চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুদের রক্তের নমুনা সংগ্রহ করেছেন ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ দল। আজ বৃহস্পতিবার সকালে ফৌজদারহাটের সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের কাছ থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন চার সদস্যের বিশেষজ্ঞ দলটি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, ঢাকার আইইডিসিআরর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল ফৌজদারহাট এসেছেন। এখান থেকে নমুনা সংগ্রহ করে তারা চমেক হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওই শিশুরা অপুষ্টির শিকার এটি চোখে দেখলেই বোঝা যায়। তবে প্রকৃত কারণ জানতে নমুনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.