Saturday, September 19

অভিনেত্রী শবনম ফারিয়ার বাবা আর নেই

0

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আজ ভোরে না ফেরার দেশে চলে গেলেন ফারিয়ার বাবা মীর আবদুল্লাহ-‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন’। ফারিয়ার বাবার চলে যাওয়ায় শিল্পী-কলাকুশলীরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

পেশায় তিনি ছিলেন চিকিৎসক। গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব। অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে। গত কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ফারিয়ার বাবা। লাইফ সাপোর্টে তাঁকে আইসিইউতে ভর্তির বিষয়টিও সবাইকে জানিয়েছিলেন এ অভিনেত্রী।

গতকালও তিনি তার ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘প্রতিরাতে হাসপাতাল থেকে যখন বের হই, মনে হয় নিজের শরীরের একটা অংশ ফেলে যাচ্ছি, বাবা যতদিন হাসপাতালে গড়ে মনে হয় ৩ ঘণ্টাও ঘুমাতে পারি নাই! ঘুম ভেঙ্গে যায় মনে হয় খারাপ কোন সংবাদের জন্য কল আসছে! বুকের ভিতরে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে!

আজ রবিবার সকাল ৮টার দিকে বাবার প্রয়াণের খবরটিও জানালেন ফারিয়া। ফারিয়া বলেন, ‘বাবা আমাকে ফেলে না ফেরার দেশে চলে গেল, তার সাথে কিন্তু আমার এমন কথা ছিল না! এই প্রথম বাবা আমাকে কোন কথা দিয়ে রাখলো না।’

৭৬ শান্তিনগর স্কয়ার পার্ক, জোনাকির গলিতে সকাল ১০টায় বিদেহীর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে অভিনেতা-নির্মাতা রওনক হাসান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.