Wednesday, September 23

অর্থ আত্মসাতের অভিযোগে ইউনিপেটুইউ’র কর্মকর্তাসহ আটক ৪

0

মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপেটুইউ’র দুই কর্মকর্তা ও দুই এজেন্টকে আটক করেছে পুলিশ।
৪৪ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তাদের আটক করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বুধবার মধ্যরাতে তাদের আটক করে।
সিআইডির সহকারী পুলিশ সুপারর (এএসপি) শারমিন জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.