অসুখবিসুখে সব ধরনের খাবার ‘সুস্থ হওয়ার’ খাবার

0

vegetable basket

অসুখবিসুখে সব ধরনের খাবার খাওয়া যায় না। সুস্থ হয়ে ওঠার জন্য কয়েকটি খাবারে গুরুত্ব দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

এ ধরনের খাবারকে ‘হিলিং ফুড’ বলা হয়। আজ কয়েকটি হিলিং ফুডের কথা তুলে ধরা হলো :
কলা : কলা মানসিক চাপ ও বিষণ্নতা দূর করে। এ কারণে মানসিক চাপে কিংবা বিষণ্নতায় বিপর্যস্ত হয়ে পড়লে কলা খাওয়া যেতে পারে। সহজে হজম হওয়ায় এটি দুর্বল শরীরকে সবল করতে কার্যকর। বিশেষজ্ঞরা বলছেন, যখনই চাপ অনুভব করবেন, তখনই একটি কলা খেয়ে নিলে উপকার পাবেন। কলা ব্লাড সুগার লেভেল কিছুটা বাড়ালেও দিনের জন্য প্রয়োজনীয় ভিটামিন ‘বি-৬’ সরবরাহ করে, যা সেরোটোনিনের উৎপাদন বাড়ায়।

লেবু : এর উপকারিতা অপরিসীম। গলার ইনফেকশন দূর করা, বদহজম দূর করা, ওজন হ্রাসের ফলে সৃষ্ট কোষ্ঠকাঠিন্য ভালো করা, শ্বাসযন্ত্রের রোগ নিরাময় করা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং লিভার পরিষ্কার করার কাজগুলো লেবু ভালোভাবেই সামাল দেয়।

নাশপাতি : এই ফলে আছে প্রচুর ফাইবার।
এটি রক্তচাপ ও খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে। এ ছাড়া এটি কোষ্ঠ পরিষ্কার করে এবং গল ব্লাডার বা পিত্তথলি পরিষ্কার রাখে।

আদা : অসুস্থতায় আদা বমি বমি ভাব কমাতে পারে। আদা শুধু রান্নার মসলা হিসেবেই নয়; শতবর্ষ আগে থেকেই আদা আরথ্রাইটিসের চিকিৎসায়, পাকস্থলীর অবসাদ দূর করতে এবং হজমের জন্য ব্যবহার হয়ে আসছে।

বিট : কার্বোহাইড্রেট থেকে এনার্জি পাওয়া যায়। বিট প্রাকৃতিক এনার্জি সাপ্লাই করে। বিটে কার্বোহাইড্রেটের পাশাপাশি ক্যালসিয়াম, আয়রন এবং ভিটামিন ‘এ’ ও ‘সি’ থাকে। অসুস্থ শরীরের সুস্থতায় এটি অত্যন্ত কার্যকর।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.