চট্টগ্রাম জেলার ১ নং দক্ষিন পাহাড়তলী চসিক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গাজী শফিউল আজিম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি সুস্থ হয়ে ফিরে আসায় তার ছেলে গাজী মোঃ মইনুদ্দিন এবং পরিবারের পক্ষ থেকে চৌধুরী হাট তার নিজস্ব বাসভবনে (২৪ ফেব্রুয়ারী) শনিবার দোয়া ও মেজবানী অনুষ্ঠানের আয়োজন করে। প্রায় ৬ হাজার লোকের খাবারের আয়োজন করা হয় এই মেজবানী অনুষ্ঠানে।
উক্ত মেজবানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, মহানগর আওয়ামীলীগ সভাপতি মাহতাব চৌধুরী, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সহ সভাপতি খুরশেদ আলম সুজন, উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী। মেজবানী অনুষ্ঠানে অত্র এলাকার সাধারণ মানুষসহ দুর দুরান্ত থেকে জনপ্রিয় এই নেতাকে দেখতে বিভিন্ন পেশাজীবির লোকজন উপস্থিত হন।
মেজবানী অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা আওয়ামীলীগের সভাপতি গাজী শফিউল আজিম এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন আওয়ামীলীগের তৃণমূল রাজনীতিতে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি গাজী শফিউল আজিম এর বিকল্প নেই। বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আওয়ামী রাজনীতিতে বিশেষ অবদান রেখেছেন এবং আমাদের পাশে থেকেছেন।