আওয়ামী লীগের নতুন কমিটিতে পদোন্নতি পেয়েছেন বেশ কয়েকজন নেতা। তাদের মধ্যে দুই যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান প্রেসিডিয়ামে স্থান পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংগঠনিক থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন। প্রচার সম্পাদক থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দপ্তরের পুরো দায়িত্ব পেয়েছেন। দলের কার্য নির্বাহী সংসদের সদস্য মির্জা আজম, ও এস এম কামাল সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়েছে। সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নতুন কমিটিতে জায়গা পেয়েছেন শাজাহান খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।
আগে থেকেই সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরুল্লাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য, ড. আবদুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান খান, আবদুল মতিন খসরু।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নতুন কমিটিতে আছেন মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সাংগঠনিক সম্পাদক পদে আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন ও মির্জা আজম নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক হয়েছেন বিপ্লব বড়ুয়া।
প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুস সোবহান গোলাপ। আইন সম্পাদক হয়েছেন নজিবুল্লাহ হিরু।