আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হল বিশ্ব ইজতেমা

0

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো টঙ্গীর তুরাগ নদের পাড়ে অনুষ্ঠিত ৫৩তম বিশ্ব ইজতেমার শেষ পর্ব। দ্বিতীয় পর্বের এই মোনাজাত রোববার সকাল ১০টা ২০ মিনিটে শুরু হয়ে ১০ টা ৪৫ মিনিটে শেষ হয়।

ঢাকা থেকেই এই মোনাজাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এবার আরবি ও বাংলায় মোনাজাত পরিচালনা করেছেন তাবলীগের শূরা সদস্য ও কাকরাইল মসজিদের খতিব মাওলানা হাফেজ জোবায়ের।
এর আগে ফজরের নামাজের পর থেকে তাবলীগ জামাতের মুরব্বীরা বয়ান শুরু করেন। এর পর চলে হেদায়েতি বয়ান। এর শেষেই অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.