Saturday, September 19

আগামী ৪ আগস্টে মুক্তি পাচ্ছে ‘ভয়ংকর সুন্দর’

0
আসছে ৪ আগস্ট দেশব্যাপী মুক্তি পাচ্ছে ভয়ংকর সুন্দর ছবিটি। ছবির নির্মাতা অনিমেষ আইচ খবরটি নিশ্চিত করেছেন। ভারতীয় লেখক মতি নন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক শব্দ’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক অনিমেষ। 
ছবিতে দেখা যাবে কলকাতার অভিনেতা পরমব্রতকে, আর বড় পর্দায় এখানে অভিষেক হচ্ছে ভাবনার। আরও অভিনয় করেছেন অভিনয় করেছেন হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, অ্যালেন শুভ্র ও মাহমুদুল ইসলাম। 
নির্মাতা অনিমেষ আইচ বলেন, ‘কদিন আগে ঘোষণা দিয়েছিলাম আগস্ট মাসেই ভয়ংকর সুন্দর আসছে। এবার ঘোষণা দিলাম আগস্টের ৪ তারিখেই ছবিটি মুক্তি পাবে সারাদেশে।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.