আজ আইনজীবীদের সঙ্গে বৈঠক ডেকেছেন ফখরুল

0

আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন ও মুক্তির জন্য বিষয়ে আলোচনা হতে পারে।

বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার বিএনপি সমর্থিত পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির সিনিয়র নেতারা। রুদ্ধদ্বার এই বৈঠকে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৫ কারাদণ্ড দেন আদালত। এ মামলায় আসামি খালেদার ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানসহ অপর ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত। রায়ের পর পরই খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে রাখা হয়েছে।

 এরই পরিপ্রেক্ষিতে আজ বিকেলে পেশাজীবীদের সঙ্গে বৈঠক করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এদিন বৈঠকে মির্জা ফখরুল সংকট সময়ে পেশাজীবীদের এগিয়ে আসার জানান।

কয়েকদিন ধরে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছেন বিএনপি নেতারা। সর্বশেষ গতকাল বুধবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তাঁরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.