আজ খালেদার আপিল গ্রহণের শুনানি: জামিন আবেদনে ৩১ যুক্তি

0

জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা আপিল আবেদনটি গ্রহণের শুনানি হবে আজ (বৃহস্পতিবার)। শুনানির পাশাপাশি আজ বিএনপি চেয়ারপারসনের জামিনের জন্য ৩১টি যুক্তি দাঁড় করিয়েছেন তাঁর আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার সকালে হাইকোর্টে জামিনের জন্য আবেদন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ বিষয়ে শুনানির কথা রয়েছে বলে সাংবাদিকদের  জানিয়েছেন খালেদা জিয়ার প্যানেল আইনজীবী সগির হোসেন লিয়ন।

খালেদা জিয়ার সাজার রায়ের বিরুদ্ধে করা আপিল গ্রহণের ওপর শুনানির জন্য আজ হাইকোটের কার্যতালিকায় আনা হয়েছে। হাইকোর্টের কার্যতালিকায় দেখা যায়, শুনানির জন্য মামলাটি ছয় নম্বরে রাখা হয়েছে।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের সার্টিফায়েড কপি পর্যালোচনা শেষে কমিশন পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।১২২৩ পৃষ্ঠার আপিল আবেদনে ২৫টি যুক্তি দেখানো হয়েছে। এসব যুক্তিতে খালেদা জিয়ার পক্ষে খালাসের আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার আপিলের নম্বর হচ্ছে ক্রিমিনাল আপিল নং-১৬৭৬/১৮।খালেদা জিয়ার পক্ষে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ব্যারিস্টার কায়সার কামাল। আপিলের ফাইলিং আইনজীবী হলেন দুদক আইনজ্ঞ অ্যাডভোকেট আবদুর রেজাক খান।

গত সোমবার খালেদা জিয়ার আইনজীবীদের হাতে রায়ের সত্যায়িত কপি তুলে দেন আদালতের পেশকার মোকাররম হোসেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলকেও রায়ের কপি দেয়া হয়।উল্লেখ্য, ঢাকার পঞ্চম বিশেষ জজ আখতারুজ্জামান গেলো ৮ ফেব্রুয়ারি এ মামলার রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানা করা হয়েছে রায়ে।

মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দীন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এঁদের মধ্যে তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.