হঠাৎ করেই পোষ্ট অফিসের পিওন সিরাজ মিঞার জীবনটা উলট পালট হয়ে গেল। কয়েকদিন থেকে মেয়েটি অসুস্থ। কিছুতেই জ্বর নামছে না। অনেক কষ্টে কেনা এক খন্ড জমিও যেন হারাতে বসেছে। যে তাকে জমি রেজিষ্ট্রি করে দিয়েছিল সে নাকি অন্য জনের জমি রেজিষ্ট্রি করে দিয়েছে।
সমস্যা থেকে উত্তোরণের জন্য প্রয়োজন পড়লো দলিল পত্র ঘটাঘাটির । দলিল দলিল খোঁজতে গিয়ে সিরাজ মিঞা একটি পুরাতন চিঠি খোঁজে পেলন।
চিঠিটি ছিল তার প্রথম চুরির সাক্ষি। পোষ্ট অফিসে চুরি করার খুব কঠিন হলেও এই কাজটি সে করেছিলো খুব স্বযতেœ। চিঠির লেখা পড়ে তার বিপদগুলোর কারন সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলো । তার জমি হারানো হচ্ছে তার পাপের পুরুস্কার ।
কারন পাপের টাকা দিয়েই সে জমি টা কিনেছে। এই পাপের পায়শ্চিত্য করতেই সে ছুটে চললো ঢাকা শহরে। চিঠিটা যেভাবেই হোক প্রাপকের কাছে পৌছাতে হবে। মেয়ে ময়নার অসুস্থতা ,স্ত্রী হাসনার নিষেধ কোন কিছুই তাকে আটকাতে পারলো না।
পিওন সিরাজ মিঞার কি খোঁজে পাবে চিঠির সেই প্রাপককে?
মমর রুবেলের রচনায় টেলিফিল্মটি দেখতে চোখ রাখুন আজ চ্যানেল আইয়ের পর্দায় বিকাল ৩টায়।