আজ মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখবেন খালেদা জিয়া

0

মহান বিজয় দিবস উপলক্ষে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দেবেন।

আজ রবিবার বিকাল ৩টায় এই সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ‌‘মুক্তিযোদ্ধা সমাবেশ’।

বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে মহানগর নাট্যমঞ্চে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.