আজ সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

0

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সাজার প্রতিবাদের আজ শুক্রবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলায় সাজার প্রতিবাদে আমরা শুক্রবার বাদ জুমা বিক্ষোভ এবং শনিবার প্রতিবাদ কর্মসূচি পালন করব।

তিনি জানান, শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করা হবে। বিএনপি চেয়ারপারসন বলেছেন- গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সবাইকে ধৈর্য ধরতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদ করতে হবে। এরপর পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.