Monday, September 21

আত্মহত্যা করলেন অভিনেত্রী রিসিলা

0

বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন মডেল ও অভিনেত্রী রিসিলা বিনতে ওয়াজের আত্মহত্যা করছেন বলে খবর পাওয়া গেছে। আত্মহত্যা চেষ্টার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসেন। ২২ ঘণ্টা আগেও তাকে পাওয়া গিয়েছিল তার ফেসবুক অ্যাকাউন্টে। তিনি তার প্রোফাইল পিকচার বদল করেছিলেন।

ইউনাইটেড হাসপাতালের বিজনেস অ্যান্ড কমিউনিকেশন পরিচালক ডাঃ সাগুফা আনোয়ার বলেন, রিসিলাকে যখন হাসপাতালে আনা হয় তখন সে মৃতই ছিল। প্রাথমিক দেখায় যা বুঝা গেছে, রিসিলা হয়তো গলায় ফাঁস লাগিয়ে মারা গেছেন। তাই তৎক্ষণাৎ সংশ্লিষ্ট থানায় ঘটনাটি অবহিত করি।

এছাড়া এরপরই তার পরিবার সঙ্গে সঙ্গে মৃতদেহটি নিয়ে যান। পরবর্তীতে জানতে পারি তিনি একজন মডেল ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.