জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালতের উদ্দেশ্যে বাসা থেকে রওয়ানা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার বেলা ১১টা ১০ মিনিটে তিনি আদালতের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুউদ্দীন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।