মোঃ গোলাম মোস্তফা: জীবন আওয়াজের সাথে বিতর্কের লড়াই, “সুস্থ ধারার বিতর্কই পারে, নতুন করে বিশ্বকে গড়তে ” এই প্রত্যয় নিয়ে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, অডিটোরিয়ামে ২, ৩ আগষ্ট এবং ৫ আগষ্ট PCIU DEBATE FORUM ( PCIUF ) এর উদ্যোগে অনুষ্টিত হয় ” আন্তঃবিভাগ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৭ “।
উক্ত বিতর্ক প্রতিযোগিতার গ্রুপ পর্ব অনুষ্টিত হয় ২ আগষ্ট এবং এতে বিশ্ববিদ্যালয়েরর সকল বিভাগ হতে ১২ টি দল অংশগ্রহণ করেন। এরপর বিভাগের বিজয়ী দল গুলোকে নিয়ে ৩ আগষ্ট সেমি ফাইনাল অনুষ্টিত এবং৫ আগষ্ট ফাইনাল অনুষ্টিত হয়।
সেমি ফাইনালে টেক্সটাইল-এ কে হারিয়ে ফাইনালে “ভয়েজ অব জার্নালিজম”, দীপ্তশিখা ( এলএলবি) কে হারিয়ে ফাইনালে ” ইইই “।
ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ভয়েজ অব জার্নালিজম কে পরাজিত করে এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হিসাবে নাম লেখায় “ইইই ” ।
ফাইনালের সেরা বিতার্কি নির্বাচিত হয়েছেন, ভয়েজ অব জার্নালিজমের দলনেতা মোঃ গোলাম মোস্তাফা, এবং পুরো প্রতিযোগিতায় অসাধারন পারফরমেন্সর জন্য সেরা বক্তা নির্বাচিত হন’ভয়েজ অব জার্নালিজমের ‘দলনায়ক ‘মোঃ গোলাম মোস্তাফা।
এই বিতর্কের বিচারকের দায়িত্ব পালন করেন ডিপার্টমেন্টের লেকচ্যারার গণ। বিতর্কের সেমি- ফাইনাল পর্বের স্পীকারের দায়িত্বে ছিলেন ন্যাচারাল সাইন্স ডিপার্টমেন্টেরর সম্মানিত লেকচ্যারার জাহানারা আক্তার কেয়া, লেকচ্যারার আহম্মদ হারুন ‘PCDF’ এর কো-অর্ডিনেটর এবং ন্যাচারাল সাইন্স ডিপার্টমেন্টের সম্মানিত লেকচ্যারার মেহেদী হাসান রকি। এবং ফাইনালের স্পীকারের দায়িত্ব পালন করেন লেকচ্যারার জাহানারা আক্তার কেয়া, বিচারক ছিলেন লেকচ্যারার আহম্মদ হারুন, নাজমুল হাসান, মিজানুল হক, তৌসিফির রহমান।
এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ন্যাচারাল সাইন্স বিভাগের চেয়ারম্যান সৈয়দ এনায়েত করিম।
এমন একটি প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার জন্য প্রধান অতিথি আয়োজকদের প্রশংসা করেন, এবং সকল প্রকার সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। বিতর্কের শেষে স্পীকার এবং সকল বিচারকগণ বিতর্কিকদের প্রতি শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন, সবশেষে প্রধান অতিথি সমাপনী বক্তব্য প্রদান করে পুরস্কার বিতরণ সম্পন্ন করেন।
PCDF’ এর কো-অর্ডিনেটর এবং ন্যাচারাল সাইন্স ডিপার্টমেন্টের সম্মানিত লেকচ্যারার মেহেদী হাসান রকি, ন্যাশনাল নিউজ টোয়েন্টিফোরকে বলেন, বিতর্ক মানুষের বিবেক মুক্ত করে, তাই আমরা চাই আমাদের শিক্ষার্থীরা বিতর্কের মাধ্যমে সমাজের সমস্যা তুলে ধরবে তাদের যুক্তি দিয়ে। আমরা প্রতি সেমিস্টারে এই প্রক্রিয়া চলমান রাখবো, বিতর্কের মাঝে নতুন যুক্তি হবে সমাজের শক্তি।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কের সংগঠক সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসির সিলমী ন্যাশনাল নিউজ টোয়েন্টিফোর কে বলেন, সুস্থ ধারার বিতর্কই পারে, নতুন সমাজ গড়তে। আমরা (পিসিডিএফ) পুরো ক্যাম্পাসে বিতর্ক ছড়িয়ে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছি। কেননা পড়াশোনার পাশাপাশি বিতর্কই পারে ভবিষ্যৎয়ের আলোকিত মানুষ গড়ার পথ তৈরি করতে।
উক্ত প্রতিযোগিতা ১২টি দলের ৩৬ জন বিতার্কি অংশগ্রহণ করেন।