বান্দরবান প্রতিনিধিঃ সবুজ আর প্রকৃতির মায়ায় জড়ানো সম্প্রীতির বান্দরবানের সেনা রিজিয়ন এর ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাইপাড়া সাব জোনে নতুন বছরের সুচনা লগ্নে অনুষ্ঠিত আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারী) সকাল ১০ ঘটিকা বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এর সার্বিক তত্ত্বাবধায়নে বাকলাইপাড়া সাবজোন এ দূলাচরণ পাড়া মাঠে আন্ত: পাড়া ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দু’ শক্তিশালী দলের মধ্যে কংহ্লাই ম্রো পাড়া কে ১-০ গোলের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দূলাচরণ পাড়া।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের মাঝে ১৫ হাজার টাকা ও ট্রফিক তুলে দেন ব্যাটেলিয়ন অধিনায়কের পক্ষে বাকলাইপাড়া সাব জোনের সাবজোন কমান্ডার মেজর সাদী। প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় রৈংটন মুরং এবারের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরস্কৃত হন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাকলাইপাড়া সাব জোনের কর্মরত সামরিক কর্মকর্তাগণসহ জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক সহ সকল ফুটবলপ্রেমী জনগণ ।
দূলাচারণ কারবারী পারিং ম্রো বলেন,ফুটবল খেলা আমাদের ছেলেমেয়েদের জন্য অনেক উপকার আছে। এমন প্রতিযোগীতা থাকলে আমরা ও এক পাড়া সাথে আরেক পাড়া মানুষের সাথে ও যোগাযোগ হয়। এমন ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার জন্য বান্দরবান সেনা রিজিয়ন এবং ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট কে বিশেষভাবে ধন্যবাদ জানাই, পাশাপাশি বর্তমানের ন্যায় ভবিষ্যতে ও এই ধরনের কার্যক্রমকে চলমান রাখার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি বক্তব্যে মেজর সাদী বলেন, খেলার মাঠ যেমন শারীরিক কাঠামো বজায় রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে পাশাপাশি মনকে প্রফুল্ল রাখতেও সাহায্য করে। পার্বত্য এলাকার জনগণের শারীরিক সুস্থতা ও খেলাধুলার মান উন্নয়নে এই প্রতিযোগিতা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আশা করা যায়।
উল্লেখ্য, গত ০৫ জানুয়ারি ২০২৫ হতে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতায় বাকলাইপাড়া সাব জোনের মোট ১০টি দল অংশগ্রহণ করেছিলো।