বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, মিয়ানমার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তের জিরো পয়েন্টে সেনা সমাবেশ করেছে। আমরা পতাকা বৈঠক করে তাদের জানিয়েছি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের না জানিয়ে তোমরা সীমান্তে সেনা সমাবেশ করতে পারো না। সীমান্তে গোলাগুলি করতেও পারো না। এ বিষয়গুলো নিয়ে তোমরা অবশ্যই সতর্ক থাকবে। একটি দেশের প্রতি আর একটি দেশের উস্কানিমূলক আচরণ করা শোভনীয় নয়।
শুক্রবার রাত ৯ টায় যশোর’র শার্শা উপজেলার শালকোনা সীমান্তে বিজিবি’র একটি নতুন কম্পোজিট বিওপি ক্যাম্প উদ্বোধন শেষে একটি খেলার মাট উদ্ভোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজিবি’র মহা পরিচালক এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ২০৪১ সালে উন্নত সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত হবে। সেই দেশের একটি সীমান্ত রক্ষা বাহিনী যেমন হওয়া উচিৎ সে আদলে আমরা বিজিবিকে সাজিয়েছি। আমরা সীমান্তে সব সময় সতর্ক অবস্থায় থাকি। ডিজিটাল বাংলাদেশের আদলে আমাদের বর্ডার সুরক্ষার জন্য সার্ভিলেন্স সিস্টেম অ্যান্ড স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট ব্যবস্থা চাল করেছি।
অনুষ্ঠানে তার সাথে ছিলেন বিজিবির উপ-পরিচালক ব্রিগেডিয়ার আনিছুর রহমান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার খালিদ আল মামুন, খুলনার সেক্টর কমান্ডার কর্নেল তৌহিদুল ইসলাম, যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক প্রমুখ।
পরে দক্ষিন পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার খালিদ আল মানুন বলেন, মায়ানমার সীমান্তে যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত আছি।