আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতি সভা

0

কাপ্তাই প্রতিনিধিঃ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস (দুদক) উদযাপন উপলক্ষে কাপ্তাই দুর্নীতিপ্রতিরোধ কমিটির প্রস্তুতি সভা করা হয়েছে। শনিবার (৭ডিসেম্বর) সকাল ১১টা দুর্নীতিপ্রতিরোধ কাপ্তাই কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভাপতি মো.শাহাদাৎ হোসেন চৌধুরী।

বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সম্পাদক মো.ইস্রাফিল হোসেন, সহ-সভাপতি নুর বেগম মিতা, সদস্য মাহাবুব হাসান ও কবির হোসেনসহ প্রমুখ। প্রস্তুতি সভায় আগামি ৯ডিসেম্বর২৪ইং তারিখ আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ও বিভিন্ন কর্মসূচি উদযাপন উপলক্ষে আলোচনা করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.