আবারো বাড়ল সোনার দাম

0

ন্যাশনাল ডেস্কঃ তিন দিনের ব্যবধানে আবারো বাড়ল সোনার দাম। এবার প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা। দেশের বাজারে এটিই সোনার সর্বোচ্চ দাম।

এ নিয়ে টানা সপ্তমবারের মতো দেশের বাজারে সোনার দাম বাড়ল। এর মধ্যে চলতি নভেম্বর মাসেই চার দফায় দাম বেড়েছে। সর্বশেষ আজ বুধবার সোনার দাম বাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
সমিতি বলেছে, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়ে যাওয়ার কারণে নতুন দর নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন এই দর কার্যকর হবে।

জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি অন্য মানের সোনার দামও বাড়ছে। হলমার্ক করা ২১ ক্যারেট সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বেড়ে দাম হবে ভরিপ্রতি ১ লাখ ৪ হাজার ৮৫৯ টাকা। আর ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা বৃদ্ধি পেয়ে হবে ৮৯ হাজার ৯২৯ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ২২৫ টাকা বেড়ে প্রতি ভরির নতুন দাম হবে ৭৪ হাজার ৯৪১ টাকা।

দেশের বাজারে আজ বুধবার পর্যন্ত ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ৮ হাজার ১২৫ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩ হাজার ২২৬ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৮৮ হাজার ৪৭১ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৭৩ হাজার ৭১৬ টাকায় বিক্রি হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.