প্রাণঘাতি রোগকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে জীবনের জয়গান। ১১ বছর বয়স থেকে এইচআইভি পজিটিভ এই তরুণীর চিকিৎসা চলছে। তাতে কি? হরসেলি সিন্ডা ওয়া বংগ জিতলেন মিস কঙ্গো ইউকে পুরস্কার। স্ট্র্যাটফোর্ড টাউন হলে রচিত হলো ইতিহাস।
২২ বছরের হরসেলি সিন্ডা মাত্র ১১ বছর বয়সে হারসেলির শরীরে এইচআইভি ভাইরাস ধরা পড়ে। কিন্তু ছিটকে পড়েননি তিনি। দিব্যি পড়াশোনা চালিয়ে নিজেকে গড়ে তুলেছেন। বর্তমানে মিস কঙ্গো ইউকে লন্ডনে পড়াশোনা করছেন ফাইন আর্টস নিয়ে। তার একটাই লক্ষ্য, এইচআইভি ও এইডস বিষয়ে বিশ্বকে সচেতন করা। তার একটি গ্রুপ রয়েছে।
হরসেলি বলেন, ‘আমার কঙ্গো ফিরে যাওয়ার ইচ্ছে আছে। আমার বিশ্বাস, “আমার জীবন কাহিনী বহু মানুষের মন ছুঁয়ে যাবে।” আশা করি, অনেকে অনুপ্রেরণা পাবেন। ‘