Wednesday, September 23

'আমি চাইলাম যারে' নিয়ে এলেন বিন্দু কণা

0

ঈদুল আজহা উপলক্ষে বাজারে এসেছে সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী বিন্দু কণার নতুন গান ‘আমি চাইলাম যারে’। গত ২২ আগস্ট সাইন্ডটেকের ঈদ উপহার হিসেবে গানটির লিরিক্যাল ভিডিও রিলিজ হয়েছে সাউন্ডটেকের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

ফোক-ফিউশন-ধর্মী গানটির চমৎকার গীতরচনা করেছেন ফোক গানের জনপ্রিয় গীতিকার আকাশ দেওয়ান। আকর্ষণীয় সুর ও সংগীত আয়োজন করেছেন শ্রোতাদের পছন্দের তালিকায় সব সময় প্রথম সারিতে থাকা সংগীত পরিচালক ইবরার টিপু।

‘কেউতো বুঝলনা আমার মন বেদনা/চাইলাম যারে তারে পাইলাম না’- এমন কথায় গাওয়া গানটি সম্পর্কে বিন্দু কণা কালের কণ্ঠকে বলেন, এটা আমার পছন্দের একটি গান। গানটির কথা, সুর ও সংগীত- সবই খুব যত্ন নিয়ে করা হয়েছে। আশা করি, আমার গান যারা শোনেন, তাদের ভালো লাগবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.