ফুলের মতো দেখতে আমি ,
লোকে বলে আমায় ।
দিনের আলো আমায় দেখে ,
অটিজম মেয়ের দলে ।
আমার বড় ইচ্ছে করে ,
লাল শাড়ীর মাঝে ।
দেখবো আমায় লাল টিপে ,
আয়না মামার মাঝে ।
আমি নাকি অটিজম মেয়ে ,
দেখতে পাগলীর মতো ।
এমন স্বপ্ন দেখতে নেই ,
অটিজম মেয়ে বলে ।
এইতো আমি ভালো মামা ,
লোকে বলে আমায় ।
ঘরে লোকে বলে আমায় ,
আমি অটিজম মামা ।
মায়ের পেটে যখন ছিলাম ,
আদর পেতাম পরম সুখে ।
পৃথিবীর আলো কেড়ে নিলো ,
আমার সুখের জমি ।
আমাদের তোমরা ভালোবাসো ,
আমরা দিবো সুখের আকাশ
দুখের সাগরের মাঝে ।
কষ্ট হয় বলতে পারি না ,
এত মানুষের ভিড়ে ।
সকলে বলে আমরা পাগল ,
সমাজের বড় বোঝা ।
ভালোবাসার চোখে দেখ ,
আমরা কতো ভালো ।
একবার বলাতে কাজ করি ,
জীবন শক্তির মাঠে ।
আমার বড় ইচ্ছে করে ,
বাবা ডাক শুনতে ।
তোমার মতো আমার পরান ,
একি সুর চায় ।
মা ডাকে খুশি হবো ,
পৃথিবীর আলোর মাঝে ।
অটিজম বলে স্বপ্ন গুলো ,
হারিয়ে গেলো
অচেনা সুরের মাঝে ।
এত আলোর মাঝে ,
সমাজের গল্প আমরা
অটিজম মানুষের মিছিলে ।
আলো দেখে বসে থাকি ,
নীরব কান্না নিয়ে ।
কাকে বলবো নিজের কষ্ট ,
আমরা বাঁচতে চাই
সুন্দর পৃথিবীর মাঝে ।
লেখক: বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী, চট্টগ্রাম।