Saturday, September 26

আমি মেয়ে পেয়ে গেছি- সালমান খান

0

সালখান খানের বিয়ে বহুদিনের চর্চিত একটি বিষয়। মনে করা হয়, এটাই বিনোদন দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয়। তিনি প্রকাশ্যেই তাঁর ভালোবাসার বিষয়ে আলোচনা করেছেন বিভিন্ন সময়ে। তবে সেটা শিশুদের প্রতি তাঁর ভালোবাসার বিষয়ে, অন্য কোনো রকম ভালোবাসার বিষয়ে কখনো প্রকাশ্যে আলোচনা করতে দেখা যায়নি এই বলিউড মহাতারকাকে।

তবে, সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেলে করা রহস্যপূর্ণ এক টেক্সট চমকে দিয়েছে সবাইকে। আজ ভারতীয় সময় দুপুর পৌনে ১টার সময় সালমান তাঁর ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, আমি মেয়ে পেয়ে গেছি (মুঝে লাড়কি মিল গায়ি)।

আর সাথে সাথে তাঁর ভক্ত-অনুরাগীরা তাঁকে অভিনন্দন জানানো শুরু করেন। ট্যুইট-রিট্যুইটে ভরে যায় মাইক্রোব্লগিং সাইট। তবে, মূল প্রশ্ন হলো, এটা কী তাঁর বিয়ের জন্য না-কি পরবর্তী ছবি ‘ভারত’-এর জন্য- সেটাই।

সাধারণত নিজের ভালোবাসা বা এ ধরনের ব্যক্তিগত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলতে আগ্রহী নন সালমান। তাই, সবাই মনে করছেন, হয়তো পরবর্তী ছবির জন্যই মেয়ে খুঁজে পেয়েছেন বলেই সালমানের এই ট্যুইট। তবে, ছবিটিতে তাঁর সর্বসাম্প্রতিক ছবির নায়িকা ক্যাটরিনার অভিনয় করার জোর সম্ভাবনা রয়েছে।

শোনা যায়, বান্ধবী লুলিয়া ভান্তুরের সাথেই এখন ডেট করছেন সালমান। সূত্র : ডেকন ক্রনিকল

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.