আরব আমিরাত করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশের জন্য নিষেধাজ্ঞা বাড়িয়েছে

0

মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে আরব আমিরাত (ইউএই) সরকার। দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এই নিষেধাজ্ঞার মেয়াদ ২১ জুলাই পর্যন্ত বৃদ্ধির কথা জানানো হয়।

ভারত, বাংলাদেশসহ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো- লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা। বিবৃতিতে আরও বলা হয়েছে, কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটগুলো এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.