স্টাফ রিপোর্টার : আর্ত-মানবতার সেবায় অন্যতম ভূমিকা রাখছেন এসএএস কর্পোরেশন। যার অগ্র নায়ক প্রতিষ্ঠানটির সিইও মাসুক ইমতেজাম। “মানুষ মানুষের জন্য” এই মূল মন্ত্রটিকে ধারন করে মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন এবং সামজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে আসছেন এই প্রতিষ্ঠানটি। সমাজ, দেশ এবং দেশের হত দরিদ্র মানুষের কল্যাণে এসএএস কর্পোরেশন এগিয়ে যাক এটাই সৃষ্টিশীল মানুষের এবং দেশের সাধারণ মানুষের প্রত্যাশা। মানবতার সেবায় নিজ স্বকীয়তায় মানুষের মনের মনিকোঠা জুড়ে বিরাজ করুক এসএএস কর্পোরেশন প্রতিষ্ঠানটি। এসএএস কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ নির্মাণ সহ সমাজের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকান্ডে প্রতিষ্ঠানটির সহযোগিতা এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। চট্টগ্রামের বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, আর্ত-মানবতার সেবায় সব সময়ই অনুকরণীয় আদর্শের নাম “এসএএস কর্পোরেশন”। দুস্থ, গরীব শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যা কবলিত বন্যার্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ, মায়ানমার থেকে চলে আসা রোহিঙ্গা মসুলমানদের মাঝে খাদ্য, বস্ত্র বিতরণ সহ সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষের ধর্মীয় অনুষ্ঠাণ পার্বনে এসএএস কর্পোরেশনের সহযোগিতার ভূমিকা অবিস্মরণীয়।
এসএএস কর্পোরেশনের সিইও মাসুক ইমতেজামের মানুষের জন্য কিছু করার দৃঢ় মনোবলের প্রমাণ মেলে তার বিভিন্ন অনুষ্ঠানের, বিভিন্ন সময়ের বক্তব্যে। তিনি বলেন-নিজের প্রচারনা করার জন্য নয় এবং নিজেকে এই দেশের নামি-দামি, প্রতিষ্ঠিত ব্যবসায়িক হিসেবে নিজেকে উন্মোচন করার জন্য নয়। আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি চেষ্টা করছি এ দেশের সাধারণ মানুষের পাশে দাড়াতে। ব্যবসার পাশা পাশি মানব সেবায় এসএএস কর্পোরেশনের পরিচিতি বাড়াতে। যাতে করে সকলের মধ্যে থাকা আত্ম-বিবেক জাগ্রত হয়ে আমরা সবাই সবার হতে পারি এবং সবাই সবার জন্য কাজ করতে পারি। আমি চাই ব্যবসায়িক সফলতার সাথে সাথে এসএএস কর্পোরেশন হোক এ দেশের আর্ত-মানবতার সেবার মাইল ফলক। শুধু ব্যবসায়ীক সফলতা নয় সামাজিক দায়বদ্ধতার কথা বিবেচনায় রেখেই এসএএস কর্পোরেশন আর্ত-মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, মানব সেবায় এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের পেছনে এসএএস কর্পোরেশনের চেয়ারম্যান আলহাজ্ব সামসুল আলম (শামীম) সাহেবের বিশেষ ভূমিকা রয়েছে। তার উৎসাহতেই আমার পক্ষে এই মহৎ কাজগুলো করা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, দেশ ও সমাজের উন্নয়নমূলক কাজে এবং অসহায় হত দরিদ্র সাধারন মানুষের পাশে আমাকে দাড়ানোর জন্য উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব সামসুল আলম (শামীম) সাহেব আমাকে সর্বদাই উৎসাহ, অনুপ্রেরণা এবং উপদেশ দিয়ে থাকেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
মাসুক ইমতেজাম বাংলাদেশ সময় কে বলেন- আর্ত-মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের সার্থকতা এবং ব্যবসায়িক সাফল্যের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। জীবনের উদ্দেশ্য শুধু নিজের সফলতা, নিজেকে সুখী করা নয় বরং প্রত্যেক মানুষের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত অন্যের সফলতার কাজে, দেশ ও সমাজের উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত করে নিজের সফলতাকে অনুধাবন করা। তিনি আরও বলেন-পৃথিবীতে দান করে এবং মানব সেবা করে কেউ কখনো গরীব হয়নি বরং গরীব মানসিকতার মানুষগুলোই কখনো সমাজ, দেশ ও দেশের সাধারণ মানুষের জন্য কিছু করতে পারেনি। পৃথিবীতে সেই মানুষগলোই বেশি সফলতা পেয়েছে যারা আর্ত-মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে সক্ষম হয়েছে। তাই আমাদের সকলের উচিত মানুষকে ভালোবাসা, আর্ত-মানবতার সেবায় উজ্জিবিত হয়ে মানবতার কল্যাণে দেশ ও সমাজের জন্য কাজ করা। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব হবে।