Monday, November 9

আল্লামা গাজী শেরে বাংলা (রহ:) স্মৃতি সংসদ কতৃক পি.এস.সি শিক্ষার্থীদের মাঝে পরীক্ষার শিক্ষা সামগ্রী বিতরণ

0

পশ্চিম ধলই সাইর মোহাম্মদ চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পি.এস.সি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সাইর মো: চৌধুরী বাড়ীর শাখার আল্লামা গাজী শেরে বাংলা (রাহ:) স্মৃতি সংসদ।

সংগঠনের সিনিয়ার সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ সজীবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ওয়াহিদুল আলম।

অনুষ্টানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম ধলই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মুহাম্মদ নাছির উদ্দিন।

অনুষ্টানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ২নং ধলই ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব খোকন চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং ধলই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর জামান সি.আই.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম ধলই সাইর মো: চৌধুরী বাড়ী সরকারী প্রথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার, সহকারী শিক্ষিকা হাজেরা বেগম, বিশিষ্ট সমাজ সেবক জনাব দিল মুহাম্মদ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ পারভেজ।

এসময় অনুষ্টানে প্রধান অতিথি বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড।যে জাতি শিক্ষিত নয়, সেই জাতি উন্নতির শিখরে আরোহণ করতে
বাধাগ্রস্ত হয়। তাই সকলকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

এসময় সংবর্ধিত অতিথি জনাব মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি শিশুরা শিক্ষা-দীক্ষায় অনগ্রসর থাকে তাহলে জাতি তার গতি হারিয়ে ফেলবে। তাই জাতিকে উন্নতির চরম শিখরে আরোহণ করতে হলে সেই জাতির প্রত্যেক
শিশুকে শিক্ষার আলোয় আলোকিত,সুশিক্ষিত এবং স্বশিক্ষিত হওয়ার পথ আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুগম করে তুলতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন পশ্চিম ধলই সাইর মো: সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা দেবীকা মহাজন,নাহিদা সুলতানা, আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মো: রাফি,অর্থ সম্পাদক মো:মিরাজ,প্রচার সম্পাদক মো:আজম,আরফাত,জিহান, হাফেজ মো: রাশেদ,এরশাদ,রাখিব,রাশেদ প্রমুখ।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.