Wednesday, November 4

আল্লামা গোলাম মুহাম্মদ গুস্তানভীর হাটহাজারী মাদরাসা পরিদর্শন

0

দারুল উলূম দেওবন্দের সাবেক মুহতামিম আল্লামা গোলাম মুহাম্মদ গুস্তানভী আজ সকাল ১১ টায় দারুল উলূম হাটহাজারী মাদরাসা পরিদর্শনে এসে আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও হেফজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

মূলত তিনি নানুপুর মাদরাসার আমন্ত্রণে এসেছেন বলে জানিয়েছেন তাঁর সফরসঙ্গী মুহাম্মদ ওয়াইস। তাঁর বর্তমান বয়স ৬৭ বছর। তিন দিনের সফরের আজ তৃতীয় দিনে যাবার বেলায় হাটহাজারী মাদরাসা পরিদর্শন ও জামিয়ার দুই মনীষীর দু’আ নিলেন এই কিংবদন্তি। গতকাল রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন।

তাঁর ব্যাপারে জানা যায়, তিনি ২০১১ খ্রিষ্টাব্দে দারুল উলূম দেওবন্দের ৪ মাস মুহতামিম ছিলেন এবং জামিয়া এশাআতুল উলূম আক্কাল কাওয়ার প্রতিষ্ঠাতা পরিচালক। যেখানে দাওয়া বিভাগ, শরীয়া বিভাগ, পলিটেকনিক্যাল, মেডিকেল বিভাগ ও বিজ্ঞান বিভাগসহ সর্বস্তরের ডিপার্টমেন্ট রয়েছে। সর্বমোট ৩৫০০০ হাজার ছাত্র বর্তমানে অধ্যয়নরত আছেন।
তাছাড়াও ভারতবর্ষে ২৫০০ মাদরাসার স্থপতি তিনি।

শুধু তাই নয়, একাধারে তিনি দারুল উলূম দেওবন্দ, দারুল উলূম নদওয়াতুল উলামা লখনৌ, মুযাহেরুল উলূম সাহারানপুর, জামিয়া রহিমিয়া দিল্লি, জামিয়া মিল্লিয়াসহ ভারতের বড় বড় জামিয়ার শুরার রুকন। ইন্ডিয়ান পার্সোনাল ল বোর্ডের শরীয়া কাউন্সিলের সিনিয়র সদস্য।

তাঁর সফরসঙ্গী হিসেবে আছেন, ইউকে আল হাসানাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ইউসুফ ফরিদী ও মুহাম্মদ ওয়াইস।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.