ইতালিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মিলান শহরের সেন্ট্রাল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শামসুল হক স্বপন সেখানে একটি রেস্টুরেন্টে কাজ করতেন।
জানা যায়, ডিউটি শেষ করে রাতে বাসায় ফেরার পথে মিলানোর সেত্তেমবিরিনি নামক একটি রাস্তায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় আহত হন আরও দুইজন। তারা সবাই একটি রেস্টুরেন্টে কাজ করতেন।