Saturday, November 28

ইতালি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকেলে

0

সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালি ও ভ্যাটিকান সিটিতে সরকারি সফর নিয়ে এ সংবাদ সম্মেলন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট ফাউসন হোউংবোর আমন্ত্রণে রোমে সংস্থাটির ৪১তম গভর্নিং কাউন্সিলে যোগ দিতে এবং পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটি সফরে গত ১১ থেকে ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ভ্যাটিকান সিটিতে চার দিনের সরকারি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সঙ্গীরা।
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো-এর আমন্ত্রণে ইফাদে’র বার্ষিক পরিচালনা পর্ষদের বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভাটিকান সিটির হলি সি সফর করেন। তিনি পোপ ও ভ্যাটিকান সিটির সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্র পারোলিনের সঙ্গেও বৈঠক করেন।

রোম থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে দুই দিনের যাত্রাবিরতি করেন। সফর শেষে ১৭ ফেব্রুয়ারি রাতে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইফাদের ৪১তম গভর্নিং কাউন্সিলের উদ্বোধনী সেশনে অংশ নিয়ে মূল বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এদিন বিকেলে বাংলাদেশ ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের মধ্যে ৯২.৪ ডলারের ঋণ চুক্তি সই হয়। এ চুক্তির আওতায় দেশের উত্তর-পূর্বের ৬ জেলার গ্রামীণ পিছিয়ে পড়া মানুষের অবকাঠামো ও বাজার উন্নয়ন করা হবে। রাতে রোমে ইতালি আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.