Tuesday, September 22

ইমন-বাঁধন জুটি দুই দুইটি নাটকে

0

eaমিডিয়ার জনপ্রিয় দুই তারকা চিত্রনায়ক ইমন ও বাঁধন। তাদের দুই জনের বন্ধুত্ব অনেক দিনের।
তারা সর্বশেষ এক সাথে কাজ করেছিলেন ২০১৫ সালে। এবার দীর্ঘদিন পর তারা এক সাথে কাজ করছেন। তাও আবার একটি নয়, দুই নাটক করেছেন তারা। নাটক দুটোর নাম ‘নিরুদ্দেশ ভালোবাসা’ ও ‘অদ্ভুত মায়াজাল’। সৈয়দ ইকবালের রচনায় নাটক গুলো পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।
ক’মাস আগেও বাঁধন ব্যক্তিগত জীবন নিয়ে ছিলেন কোনঠাসা। পারিবারিক জটিলতার কারণে দীর্ঘদিন পর ফেরা প্রসঙ্গে বাঁধন বলেন, তিন মাস পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। এখন থেকে ফের নিয়মিত কাজ করব। দুটি নাটকের গল্পই দারুণ।

আমি আর ইমন কাজ করলাম। ব্যক্তি জীবনেও ইমন আমার ভালো বন্ধু। ওর সঙ্গে কাজের বোঝাপড়াটাও ভালো। তাই কাজ করে ভালো লেগেছে।

এ দুই তারকার সম্পর্ক নিখাদ বন্ধুত্বের। প্রায় দুই বছর আগে একটি নাটকে জুটি বেঁধেছিলেন তারা। এর পর আর কোনো নাটকের সেটে দেখা হয়নি ইমন-বাঁধনের।

ইমন বলেন, অনেকদিন পর বন্ধু বাঁধনের সঙ্গে দুটি নাটকে কাজ করলাম। গল্পের প্রয়োজনেই আমরা জুটি হয়েছি। দারুণ ভালো দুটি কাজ। আশা করি দর্শকরা নাটক দুটি দেখে আনন্দ পাবেন।

বাঁধন বলেন,আমার ক্যারেক্টার এবং গল্প পছন্দ না হলে কাজ করি না। সেই দিক থেকে ‘নিরুদ্দেশ ভালোবাসা’ ও ‘অদ্ভুত মায়াজাল অন্যরকম গল্প এবং আমার চরিত্র অসাধারণ। মজা পেয়েছি কাজটি করে। ’
উত্তরার আপন ঘর শুটিং হাউসে শনিবার থেকে শুরু করে দুটি নাটকের শুটিং শেষ হয়েছে সম্প্রতি। এতে ইমন, বাঁধন ছাড়া আরো অভিনয় করেছেন রুহী, পীরজাদা, লুনা খান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.