Tuesday, October 27

ইরাকে আইএসের হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫

0

ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে রবিবার আইএসের (ইসলামিক স্টেট) অতর্কিত হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছে।

পুলিশ সূত্রে বলা হয়েছে, রিয়াদ ও হাওয়াইজাহ শহরের সংযোগ সড়কে আইএস ভুয়া চেকপয়েন্ট বসিয়ে একটি গাড়িকে থামায় এবং পাঁচ আরোহীর সকলকে গুলি চালিয়ে হত্যা করে। নিহতদের মধ্যে পুলিশ স্টেশনের প্রধানও রয়েছেন। হামলার পরপরই চরমপন্থি জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আনুষ্ঠানিকভাবে তার দেশকে আইএসমুক্ত ঘোষণা করেন। এর আগে ইরাকী বাহিনী আইএস দখলকৃত পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। বাসস

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.