Thursday, October 29

ইসরাইলের অবরোধ: এক বছরে ৫৪ ফিলিস্তিনির মৃত্যু

0

ইসরাইলের অবরোধের কারণে গাজা উপত্যকার বাইরে চিকিৎসা নিতে না পেরে গত এক বছরে ৫৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ওই রোগীদের চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার অনুমতি দেয়নি ইসরাইল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গাজা উপত্যকার ওপর কয়েক দশকের অবরোধ উঠিয়ে নেয়ার প্রতি গুরুত্ব দিয়েছে এসব সংগঠন।

গত বছরে ইসরাইলের কাছে চিকিৎসার অনুমতি চেয়ে যেসব আবেদন পড়েছিল, তাদের অর্ধেক রোগী প্রত্যাখ্যাত হয়েছেন। ২০০৮ সালের পর রোগীদের চিকিৎসা নিতে এত কম অনুমোদন দেয়ার ঘটনা আর কখনও ঘটেনি।

চিকিৎসা নিতে ইসরাইলের কাছে ২৫ হাজার আবেদন পড়লে, নিরাপত্তার কথা বলে তাদের মধ্যে ৭১৯ জনের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

আর ১১ হাজার ২৮১টি আবেদন স্থগিত রাখা হয়েছে। তাদের এখনও অনুমোদন দেয়া হয়নি। চিকিৎসার অনুমতি নিতে না পারায় কয়েক হাজার রোগী ঝুঁকিতে রয়েছেন।

তথ্যসূত্র: আলজাজিরা

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.