নির্বাচন কমিশনের ত্রুটির কারণেই ঢাকা সিটি উত্তরের উপনির্বাচন স্থগিত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করছে। নির্বাচন কমিশনের ত্রুটির কারণেই ঢাকা উত্তর সিটির উপনির্বাচন স্থগিত হয়েছে।